TenderIQ অ্যাপ খুলুন

PPA 2006 ধারা ৫০ — দরপত্র দাখিল-উত্তর যোগ্যতা যাচাই

অ্যাপে বিধি ও আইন খুলুন

ষষ্ঠ অধ্যায়: ক্রয় প্রক্রিয়াকরণ · অংশ ৩: পণ্য, কার্য, ইত্যাদি ক্রয়ের জন্য দরপত্র প্রক্রিয়াকরণ

দরপত্র মূল্যায়ন কমিটি ধারা ৪৮ এর অধীন দরপত্র মূল্যায়ন প্রতিবেদন চূড়ান্ত করিবার পূর্বে দরপত্র দলিলে উল্লিখিত দরপত্র দাখিল-উত্তর যাচাই নির্ণায়ক অনুসারে রেসপন্সিভ দরপত্রদাতার কার্যকরভাবে চুক্তি পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও আর্থিক সামর্থ্য আছে কি না তাহা যাচাই করিয়া দেখিবে ৷

দ্বিতীয় সংশোধনী কার্যকর হলে এই ধারার নতুন পাঠ

২০২৬ সনের ১১২ নং আইন · গেজেটে প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬, কার্যকর তারিখ এখনো ঘোষণা হয়নি

৫০। দরপত্র দাখিল-উত্তর যোগ্যতা যাচাই

দরপত্র মূল্যায়ন কমিটি ধারা ৪৮ এর অধীন দরপত্র মূল্যায়ন প্রতিবেদন চূড়ান্ত করিবার পূর্বে দরপত্র দলিলে উল্লিখিত দরপত্র দাখিল-উত্তর যাচাই নির্ণায়ক অনুসারে সর্বনিম্ন গ্রহণযোগ্য অথবা ধারা ৩১(৪) মোতাবেক সর্বোচ্চ স্কোরকারী দরপত্র দাতার কার্যকরভাবে চুক্তি পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও আর্থিক সামর্থ্য আছে কি না তাহা যাচাই করিয়া দেখিবে।

গেজেটে যেভাবে লেখা

২৬। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৫০ এর সংশোধন।—উক্ত আইনের ধারা ৫০ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৫০ প্রতিস্থাপিত হইবে, যথা:—

“৫০। দরপত্র দাখিল-উত্তর যোগ্যতা যাচাই।—দরপত্র মূল্যায়ন কমিটি ধারা ৪৮ এর অধীন দরপত্র মূল্যায়ন প্রতিবেদন চূড়ান্ত করিবার পূর্বে দরপত্র দলিলে উল্লিখিত দরপত্র দাখিল-উত্তর যাচাই নির্ণায়ক অনুসারে সর্বনিম্ন গ্রহণযোগ্য অথবা ধারা ৩১(৪) মোতাবেক সর্বোচ্চ স্কোরকারী দরপত্র দাতার কার্যকরভাবে চুক্তি পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও আর্থিক সামর্থ্য আছে কি না তাহা যাচাই করিয়া দেখিবে।”।

পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।

অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই

অ্যাপে বিধি ও আইন খুলুন

আরও পড়ুন