TenderIQ অ্যাপ খুলুন

PPA 2006 ধারা ৪৯ — পূর্বশর্ত হিসাবে কোন নিগোসিয়েশন বা দরপত্র সংশোধন না করা

অ্যাপে বিধি ও আইন খুলুন

ষষ্ঠ অধ্যায়: ক্রয় প্রক্রিয়াকরণ · অংশ ৩: পণ্য, কার্য, ইত্যাদি ক্রয়ের জন্য দরপত্র প্রক্রিয়াকরণ

সংশোধিত ধারানিচের লেখা ২০০৬ সালের মূল পাঠ। ২০২৬ সনের ৪১ নং আইন এই ধারার কিছু অংশ বদলেছে (কার্যকর, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে); বদলগুলো মূল পাঠের নিচে দেওয়া হলো।

(১) ধারা ৪৮ এর অধীন দরপত্র মূল্যায়নের সময় দরপত্র মূল্যায়ন কমিটি এই মর্মে নিশ্চয়তা বিধান করিবে যেন-

(ক) লটারীর মাধ্যমে কোন দরপত্রদাতা নির্বাচিত না হন :

তবে শর্ত থাকে যে, সীমিত দরপত্র পদ্ধতির মাধ্যমে অনধিক ৩ (তিন) কোটি টাকার অভ্যন্তরীণ কার্যক্রয়ের ক্ষেত্রে সর্বনিম্ন মূল্যায়িত দরের সমতা হইলে সর্বনিম্ন মূল্যায়িত দরদাতা নির্ণয়ের জন্য বিশেষ ক্ষেত্র হিসেবে লটারীর প্রয়োগ বিবেচনা করা যাইবে; এবং

(খ) সর্বনিম্ন মূল্যায়িত দরপত্রদাতা বা অন্য কোন দরপত্রদাতার সহিত কোন নিগোসিয়েশন করা না হয়ঃ

তবে শর্ত থাকে যে, যদি অধিক পরিমাণে কোন বিভাজ্য (divisible) পণ্য (Commodities) ক্রয়ের ক্ষেত্রে সর্বনিম্ন রেসপন্সিভ দরপত্রদাতা, দরপত্র আহ্বানের সময় আংশিক পণ্য সরবরাহ করিবার শর্ত থাকিলে, দরপত্র দলিলে উল্লিখিত সমুদয় পণ্য সরবরাহের জন্য দরপত্র দাখিল না করে, তাহা হইলে প্রথমে উক্ত সর্বনিম্ন দরপত্রদাতাকে তত্কর্তৃক প্রদত্ত দরে দরপত্র দলিলে উল্লিখিত সমুদয় পণ্য সরবরাহের প্রস্তাব (offer) দেওয়া যাইবে এবং উক্ত প্রস্তাবের ভিত্তিতে উক্ত দরপত্রদাতা সম্পূর্ণ পণ্য সরবরাহ করিতে অপারগতা প্রকাশ করিলে উক্ত দরপত্র দলিল অনুযায়ী অবশিষ্ট পরিমাণ পণ্য সংগ্রহের জন্য পর্যায়ক্রমে রেসপন্সিভ দ্বিতীয়, তৃতীয় এবং ক্ষেত্রমত, পরবর্তী রেসপন্সিভ দরপত্রদাতাগণকে সর্বনিম্ন দরপত্রদাতার উদ্ধৃত দরে উহা সরবরাহের জন্য প্রস্তাব দেওয়া যাইবে ৷

(২) উপ-ধারা (১)(খ) এ যাহা কিছুই থাকুক না কেন, রেসপন্সিভ সর্বনিম্ন দর পরিবর্তনের বিষয়ে কোন নিগোসিয়েশন করা যাইবে না এবং যে পরিমাণ পণ্য সরবরাহের জন্য দরপত্র আহবান করা হইয়াছে, উক্ত উপ-ধারার শর্তাংশে বর্ণিত পদ্ধতি অনুসরণক্রমে উহার অধিক পরিমাণ পণ্য সরবরাহ লওয়া যাইবে না ৷

(৩) দরপত্র মূল্যায়ন কমিটি, চুক্তি সম্পাদনের শর্ত হিসাবে, কোন দরপত্রদাতাকে দরপত্র দলিলে অন্তর্ভূক্ত হয় নাই এমন কোন দায়িত্ব পালন এবং দরপত্রে উল্লিখিত মূল্য পরিবর্তন বা দরপত্রের অন্য কোন শর্ত সংশোধনের জন্য নির্দেশ দিতে পারিবে না ৷

সংশোধন: পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪১ নং আইন)

কার্যকর, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে · গেজেটের ভাষায়

২৫। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৪৯ এর সংশোধন।—উক্ত আইনের ধারা ৪৯ এর উপ-ধারা (১) এর—
(ক) দফা (ক) এর শর্তাংশে উল্লিখিত “অনধিক ৩ (তিন) কোটি টাকার অভ্যন্তরীণ কার্যক্রমের” শব্দগুলির পরিবর্তে “বিধি দ্বারা নির্দিষ্টকৃত মূল্যসীমা পর্যন্ত অভ্যন্তরীণ কার্য ক্রয়ের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে এবং প্রান্তস্থিত “এবং” শব্দটি বিলুপ্ত হইবে;
(খ) দফা (খ) এর পর নিম্নরূপ একটি নূতন দফা (গ) সংযোজিত হইবে, যথা:—

“(গ) দফা (খ) এ যাহা কিছুই থাকুক না কেন, ভৌত সেবার দরপত্র মূল্যায়নে দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন মূল্যায়িত দরপত্রদাতার সঙ্গে ক্রয়তব্য (object of procurement) সেবার কারিগরি, আর্থিক, কর্ম সম্পাদন পরিকল্পনা, ইত্যাদির বিষয়ে নেগোসিয়েশন করিতে পারিবে।”।

দ্বিতীয় সংশোধনী কার্যকর হলে যা বদলাবে

২০২৬ সনের ১১২ নং আইন · গেজেটে প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬, কার্যকর তারিখ এখনো ঘোষণা হয়নি

২৫। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৪৯ এর প্রতিস্থাপন।—উক্ত আইনের ধারা ৪৯ এর উপ-ধারা (১) এর—
(ক) দফা (ক) এর শর্তাংশে উল্লিখিত "অভ্যন্তরীণ কার্য" শব্দগুলির পর", পণ্য বা ভৌতসেবা" শব্দগুলি ও কমা সন্নিবেশিত হইবে;
(খ) দফা (খ)-তে উল্লিখিত “সর্বনিম্ন মূল্যায়িত” শব্দগুলির পর "বা ধারা ৩১(৪) মোতাবেক সর্বোচ্চ স্কোরধারী" শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী সন্নিবেশিত হইবে;
(গ) দফা (গ)-তে উল্লিখিত "সর্বনিম্ন মূল্যায়িত” শব্দগুলির পর "বা প্রযোজ্য ক্ষেত্রে সর্বোচ্চ স্কোরধারী" শব্দগুলি সন্নিবেশিত হইবে;
(ঘ) দফা (গ)-এর প্রান্তস্থিত দাঁড়ি (।) চিহ্নের পরিবর্তে সেমিকোলন” (;) চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ একটি নূতন দফা সংযোজিত হইবে, যথা:—

“(ঘ) সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নেগোসিয়েশনের সুযোগ বৃদ্ধি বা সীমিত করিতে পারিবে।”।

পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।

অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই

অ্যাপে বিধি ও আইন খুলুন

আরও পড়ুন