TenderIQ অ্যাপ খুলুন

PPA 2006 ধারা ৩১ — পণ্য, কার্য, ভৌত সেবা, ইত্যাদি ক্রয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রয়োগ

অ্যাপে বিধি ও আইন খুলুন

চতুর্থ অধ্যায়: পণ্য, কার্য, ইত্যাদির ক্রয় পদ্ধতি এবং উহার প্রয়োগ · অংশ ১: অভ্যন্তরীণ ক্রয়

সংশোধিত ধারাএই ধারাটি ২০২৬ সনের ৪১ নং আইন দ্বারা নতুন করে লেখা হয়েছে (কার্যকর, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে)। নিচে বর্তমান পাঠ।

(১) ক্রয়কারী পণ্য, সংশ্লিষ্ট সেবা, কার্য বা ভৌত সেবা ক্রয়ের ক্ষেত্রে অগ্রে বিবেচ্য হিসাবে নিম্নবর্ণিত শর্ত পরিপালনপূর্বক উন্মুক্ত দরপত্র পদ্ধতি প্রয়োগ করিবে, যথা:—
(ক) প্রযোজ্য ক্ষেত্রে, প্রাক-যোগ্যতা নির্ধারণ;
(খ) দরপত্রদাতাগণকে বৈষম্যহীন ও সম-শর্তাধীনে প্রতিযোগিতার সুযোগ প্রদান;
(গ) ধারা ৪০ এ বর্ণিত বিধান অনুসরণে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে দরপত্র আহ্বান;
(ঘ) দরপত্র দাখিলের জন্য এবং পণ্য সরবরাহ, কার্য সম্পাদনের বা ভৌত সেবা প্রদানের জন্য নির্ধারিত ন্যূনতম সময় প্রদান;
(ঙ) সর্বনিম্ন মূল্যায়িত রেসপনসিভ দরপত্রদাতার সহিত চুক্তি সম্পাদন:

তবে শর্ত থাকে যে, কোন ক্রয়ের ক্ষেত্রে দরপত্রদাতা কর্তৃক দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় হইতে উল্লেখযোগ্যভাবে কম মূল্য (significantly low price) উদ্ধৃত করা হইলে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত নিম্নদর মূল্যায়ন করিতে হইবে।

(২) উপ-ধারা (১) এ বর্ণিত পদ্ধতির বাস্তবায়ন প্রক্রিয়া বিধি দ্বারা নির্ধারণ করা যাইবে।

২০০৬ সালের মূল পাঠ দেখুন

৩১। পণ্য, কার্য, ইত্যাদি ক্রয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রয়োগ

(১) ক্রয়কারী পণ্য, সংশ্লিষ্ট সেবা, কার্য বা ভৌত সেবা ক্রয়ের ক্ষেত্রে অগ্রে বিবেচ্য হিসাবে নিম্নবর্ণিত শর্ত পরিপালনপূর্বক উন্মুক্ত দরপত্র পদ্ধতি প্রয়োগ করিবে, যথাঃ-

(ক) প্রযোজ্য ক্ষেত্রে, প্রাক্‌-যোগ্যতা নির্ধারণ;
(খ) দরপত্রদাতাগণকে বৈষম্যহীন ও সম-শর্তাধীনে প্রতিযোগিতার সুযোগ প্রদান;
(গ) ধারা ৪০ এ বর্ণিত বিধান অনুসরণে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে দরপত্র আহ্বান;
(ঘ) দরপত্র দাখিলের জন্য এবং পণ্য সরবরাহ, কার্য সম্পাদনের জন্য নির্ধারিত ন্যুনতম সময় প্রদান;
(ঙ) সর্বনিম্ন মূল্যায়িত রেসপনসিভ দরপত্রদাতার সহিত চুক্তি সম্পাদন ৷

(২) উপ-ধারা (১) এ বর্ণিত পদ্ধতির বাস্তবায়ন প্রক্রিয়া বিধি দ্বারা নির্ধারণ করা যাইবে ৷

(৩) উন্মুক্ত দরপত্র পদ্ধতির অধীন অভ্যন্তরীণ কার্যক্রয়ের ক্ষেত্রে কোন দরপত্রদাতা কতৃক দরপত্রে দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় (Official cost estimate) ১০% (শতকরা দশ ভাগ) এর অধিক কম বা অধিক বেশি দর উদ্ধৃত করা হইলে উক্ত দরপত্র বাতিল বলিয়া গণ্য হইবে।

(৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত দরপত্র মূল্য সমতার ক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মূল্যায়ন ও কৃতকার্য দরদাতা নির্বাচন করিতে হইবে, কিন্তু লটারির মাধ্যমে কৃতকার্য দরদাতা নির্বাচন করা যাইবে না।

দ্বিতীয় সংশোধনী কার্যকর হলে এই ধারার নতুন পাঠ

২০২৬ সনের ১১২ নং আইন · গেজেটে প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬, কার্যকর তারিখ এখনো ঘোষণা হয়নি

৩১। পণ্য, কার্য, ভৌত সেবা, ইত্যাদি ক্রয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রয়োগ

(১) ক্রয়কারী পণ্য, কার্য বা ভৌতসেবা ক্রয়ের ক্ষেত্রে, ধারা ৩১ক (২) এ বর্ণিত ক্ষেত্রসমূহ ব্যতিরেকে, অগ্রে বিবেচ্য হিসাবে নিম্নবর্ণিত শর্ত পরিপালনপূর্বক উন্মুক্ত দরপত্র পদ্ধতি প্রয়োগ করিবে, যথা:—
(ক) প্রযোজ্য ক্ষেত্রে, প্রাক-যোগ্যতা নির্ধারণ;
(খ) দরপত্রদাতাগণকে বৈষম্যহীন ও সম-শর্তাধীনে প্রতিযোগিতার সুযোগ প্রদান;
(গ) ধারা ৪০-এ বর্ণিত বিধান অনুসরণে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে দরপত্র আহ্বান;
(ঘ) দরপত্র দাখিলের জন্য এবং পণ্য সরবরাহ, কার্য সম্পাদনের বা ভৌতসেবা প্রদানের জন্য নির্ধারিত ন্যূনতম সময় প্রদান;
(ঙ) দরপত্রের দুইটি অংশ থাকিবে, যথা: কারিগরি প্রস্তাব ও আর্থিক প্রস্তাব;
(চ) কারিগরি প্রস্তাব মূল্যায়নান্তে উত্তীর্ণ দরপত্রদাতাগণের আর্থিক প্রস্তাব উন্মুক্তকরণ ও মূল্যায়ন;
(ছ) দরপত্রদাতা কর্তৃক দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় হইতে উল্লেখযোগ্যভাবে কম মূল্য (significantly low price) উদ্ধৃত করা হইলে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত নিম্নদর মূল্যায়ন এবং আর্থিকভাবে গ্রহণযোগ্য দরপত্রদাতা নির্ধারণ;
(জ) আর্থিকভাবে গ্রহণযোগ্য দরপত্রদাতাদের কারিগরি প্রস্তাবের উপর মূল্যায়ন কমিটি প্রদত্ত কারিগরি স্কোর এবং আর্থিক প্রস্তাবের ওপর নিরূপিত আর্থিক স্কোরের ভিত্তিতে সম্মিলিত স্কোর নির্ধারণ।

(২) টেকসইতা (Sustainability) উপাদানসহ কারিগরি প্রস্তাবের গুণগত মানের জন্য প্রদত্ত স্কোর শতকরা আশি ভাগ হারে এবং আর্থিক প্রস্তাবে প্রাপ্ত স্কোর শতকরা বিশ ভাগ হারে নির্ধারণপূর্বক সম্মিলিত স্কোর নির্ণয় করিতে হইবে।

(৩) উপ-ধারা (২) এ বর্ণিত কার্যক্রম সম্পাদনে দরপত্রের কারিগরি ও আর্থিক মূল্যায়ন সংশ্লিষ্ট দলিলাদি ও তথ্যাদি মূল্যায়ন কমিটি কর্তৃক যাচাই-বাছাই এবং প্রয়োজনে বাতিল করিবার ক্ষমতা থাকিবে।

(৪) উপ-ধারা (২) ও (৩) অনুযায়ী সম্মিলিত সর্বোচ্চ স্কোরধারী দরপত্রদাতাকে, দাখিল-উত্তর যোগ্যতা প্রতিপাদন সাপেক্ষে, চুক্তি সম্পাদনের নোটিশ প্রদানের জন্য সুপারিশ প্রদান করিতে হইবে।

(৫) এই ধারায় বর্ণিত পদ্ধতির বাস্তবায়ন প্রক্রিয়া বিধি ধারা নির্ধারণ করা হইবে।

গেজেটে যেভাবে লেখা

১৫। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৩১ এর প্রতিস্থাপন।—উক্ত আইনের ধারা ৩১ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৩১ প্রতিস্থাপিত হইবে, যথা:—

“৩১। পণ্য, কার্য, ভৌত সেবা, ইত্যাদি ক্রয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রয়োগ।—(১) ক্রয়কারী পণ্য, কার্য বা ভৌতসেবা ক্রয়ের ক্ষেত্রে, ধারা ৩১ক (২) এ বর্ণিত ক্ষেত্রসমূহ ব্যতিরেকে, অগ্রে বিবেচ্য হিসাবে নিম্নবর্ণিত শর্ত পরিপালনপূর্বক উন্মুক্ত দরপত্র পদ্ধতি প্রয়োগ করিবে, যথা:—
(ক) প্রযোজ্য ক্ষেত্রে, প্রাক-যোগ্যতা নির্ধারণ;
(খ) দরপত্রদাতাগণকে বৈষম্যহীন ও সম-শর্তাধীনে প্রতিযোগিতার সুযোগ প্রদান;
(গ) ধারা ৪০-এ বর্ণিত বিধান অনুসরণে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে দরপত্র আহ্বান;
(ঘ) দরপত্র দাখিলের জন্য এবং পণ্য সরবরাহ, কার্য সম্পাদনের বা ভৌতসেবা প্রদানের জন্য নির্ধারিত ন্যূনতম সময় প্রদান;
(ঙ) দরপত্রের দুইটি অংশ থাকিবে, যথা: কারিগরি প্রস্তাব ও আর্থিক প্রস্তাব;
(চ) কারিগরি প্রস্তাব মূল্যায়নান্তে উত্তীর্ণ দরপত্রদাতাগণের আর্থিক প্রস্তাব উন্মুক্তকরণ ও মূল্যায়ন;
(ছ) দরপত্রদাতা কর্তৃক দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় হইতে উল্লেখযোগ্যভাবে কম মূল্য (significantly low price) উদ্ধৃত করা হইলে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত নিম্নদর মূল্যায়ন এবং আর্থিকভাবে গ্রহণযোগ্য দরপত্রদাতা নির্ধারণ;
(জ) আর্থিকভাবে গ্রহণযোগ্য দরপত্রদাতাদের কারিগরি প্রস্তাবের উপর মূল্যায়ন কমিটি প্রদত্ত কারিগরি স্কোর এবং আর্থিক প্রস্তাবের ওপর নিরূপিত আর্থিক স্কোরের ভিত্তিতে সম্মিলিত স্কোর নির্ধারণ।

(২) টেকসইতা (Sustainability) উপাদানসহ কারিগরি প্রস্তাবের গুণগত মানের জন্য প্রদত্ত স্কোর শতকরা আশি ভাগ হারে এবং আর্থিক প্রস্তাবে প্রাপ্ত স্কোর শতকরা বিশ ভাগ হারে নির্ধারণপূর্বক সম্মিলিত স্কোর নির্ণয় করিতে হইবে।

(৩) উপ-ধারা (২) এ বর্ণিত কার্যক্রম সম্পাদনে দরপত্রের কারিগরি ও আর্থিক মূল্যায়ন সংশ্লিষ্ট দলিলাদি ও তথ্যাদি মূল্যায়ন কমিটি কর্তৃক যাচাই-বাছাই এবং প্রয়োজনে বাতিল করিবার ক্ষমতা থাকিবে।

(৪) উপ-ধারা (২) ও (৩) অনুযায়ী সম্মিলিত সর্বোচ্চ স্কোরধারী দরপত্রদাতাকে, দাখিল-উত্তর যোগ্যতা প্রতিপাদন সাপেক্ষে, চুক্তি সম্পাদনের নোটিশ প্রদানের জন্য সুপারিশ প্রদান করিতে হইবে।

(৫) এই ধারায় বর্ণিত পদ্ধতির বাস্তবায়ন প্রক্রিয়া বিধি ধারা নির্ধারণ করা হইবে।

পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।

অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই

অ্যাপে বিধি ও আইন খুলুন

আরও পড়ুন