TenderIQ অ্যাপ খুলুন

PPA 2006 ধারা ২৭ — যৌথ উদ্যোগ

অ্যাপে বিধি ও আইন খুলুন

তৃতীয় অধ্যায়: ক্রয় সংক্রান্ত নীতিসমূহ · অংশ ২: ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ

(১) কোন ব্যক্তি, স্বতন্ত্রভাবে বা দেশী বা বিদেশী অন্য কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের সহিত যৌথ উদ্যোগে, কোন আবেদনপত্র, আগ্রহ ব্যক্তকরণের আবেদনপত্র, প্রস্তাব বা দরপত্র দাখিল করিতে পারিবে ৷

(২) এই ধারার অধীন প্রাক্‌-যোগ্যতা, আগ্রহ ব্যক্তকরণ বা দরপত্র বা প্রস্তাব দলিলে যৌথ উদ্যোগে আবেদনপত্র, আগ্রহ ব্যক্তকরণের আবেদনপত্র, প্রস্তাব বা দরপত্র দাখিল করিতে হইবে মর্মে আবশ্যিক হিসাবে কোন শর্ত আরোপ করা যাইবে না ৷

(৩) ব্যক্তিবর্গের সমন্বয়ে যৌথ উদ্যোগের ক্ষেত্রে, উক্ত ব্যক্তিবর্গ যৌথভাবে এবং পৃথক পৃথকভাবে ক্রয়কারীর নিকট দায়ী থাকিবে ৷

দ্বিতীয় সংশোধনী কার্যকর হলে যা বদলাবে

২০২৬ সনের ১১২ নং আইন · গেজেটে প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬, কার্যকর তারিখ এখনো ঘোষণা হয়নি

১২। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ২৭ এর সংশোধন।—উক্ত আইনের ধারা ২৭ এর উপ-ধারা (২) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (২) প্রতিস্থাপিত হইবে, যথা:—

“(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেনো, কোনো বিদেশি ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই আইনের অধীন প্রাক্-যোগ্যতা, আগ্রহ ব্যক্তকরণ বা দরপত্র বা প্রস্তাব দলিলে অংশগ্রহণ করিতে চাহিলে আবশ্যিকভাবে বাংলাদেশী কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে যৌথ উদ্যোগ গঠন করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, বিদেশি ব্যক্তি বা ব্যক্তিবর্গ সহযোগে গঠিত যৌথ উদ্যোগে দেশীয় ব্যক্তি বা ব্যক্তিবর্গের ন্যূনতম অংশীদারত্ব বিধি দ্বারা নির্ধারিত হইবে:

আরও শর্ত থাকে যে, সরকার বিশেষ কোনো ক্রয়ের প্রয়োজনে এই ধরনের শর্ত শিথিল করিতে পারিবে।”।

পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।

অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই

অ্যাপে বিধি ও আইন খুলুন

আরও পড়ুন