TenderIQ অ্যাপ খুলুন

PPA 2006 ধারা ১৬ — টেকসই ক্রয়ের ক্ষেত্রে বিচার্য বিষয়

অ্যাপে বিধি ও আইন খুলুন

তৃতীয় অধ্যায়: ক্রয় সংক্রান্ত নীতিসমূহ · অংশ ১: সাধারণ নির্দেশনা

সংশোধিত ধারাএই ধারাটি ২০২৬ সনের ৪১ নং আইন দ্বারা নতুন করে লেখা হয়েছে (কার্যকর, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে)। নিচে বর্তমান পাঠ।

(১) সরকার টেকসই ক্রয়ের স্বার্থে যাবতীয় কার্যক্রম গ্রহণ করিবে।

(২) কোন ক্রয়কারী ক্রয় সংক্রান্ত দলিলে ক্রয়ের আর্থিক উদ্দেশ্যসাধন ব্যাহত করে বা পরিবেশগত বিরূপ প্রভাব ফেলে এমন বিষয়াদি এবং শ্রমিকদের মজুরি ও তৎসংশ্লিষ্ট সামাজিক সুযোগ-সুবিধা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, শিশু শ্রম নিষিদ্ধকরণ, ইত্যাদি সংক্রান্ত কোন বিধানের সহিত অসংগতিপূর্ণ কোন শর্ত অন্তর্ভুক্ত করিতে পারিবে না।

২০০৬ সালের মূল পাঠ দেখুন

১৬। সামাজিক বিচার্য বিষয়

কোন ক্রয়কারী ক্রয় সংক্রান্ত দলিলে শ্রমিকদের মজুরীর মান ও তত্সশ্লিষ্ট সামাজিক সুযোগ-সুবিধা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং শিশু শ্রম নিষিদ্ধকরণ সংক্রান্ত কোন বিধানের সহিত অসঙ্গতিপূর্ণ কোন শর্ত অন্তর্ভূক্ত করিতে পারিবে না ৷

পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।

অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই

অ্যাপে বিধি ও আইন খুলুন

আরও পড়ুন