TenderIQ অ্যাপ খুলুন

PPA 2006 ধারা ১৪ — দরপত্রের মেয়াদ নির্ধারণ, নিরাপত্তা জামানত প্রদান, ইত্যাদি

অ্যাপে বিধি ও আইন খুলুন

তৃতীয় অধ্যায়: ক্রয় সংক্রান্ত নীতিসমূহ · অংশ ১: সাধারণ নির্দেশনা

সংশোধিত ধারানিচের লেখা ২০০৬ সালের মূল পাঠ। ২০২৬ সনের ৪১ নং আইন এই ধারার কিছু অংশ বদলেছে (কার্যকর, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে); বদলগুলো মূল পাঠের নিচে দেওয়া হলো।

দরপত্র বা প্রস্তাব দলিলে-
(ক) দরপত্র বা প্রস্তাবের বৈধতার মেয়াদ এইরূপে নির্ধারণ করিতে হইবে, যেন দরপত্র বা প্রস্তাবের মূল্যায়ন ও উহার তুলনামূলক যাচাই এবং প্রয়োজনীয় সকল পর্যায়ের অনুমোদন গ্রহণের জন্য উহা পর্যাপ্ত হয়, এবং উক্ত মেয়াদের মধ্যে চুক্তি সম্পাদনের জন্য নোটিশ প্রদান করা সম্ভব হয়ঃ

(খ) পণ্য ও কার্য ক্রয়ে নির্দিষ্টকৃত দরপত্র জামানত এবং ক্রয়কার্য সম্পাদন জামানতের নির্দিষ্ট হার ও নির্ধারিত পদ্ধতি উল্লেখ থাকিবে ৷ তবে সীমিত দরপত্র পদ্ধতি এবং কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতির ক্ষেত্রে দরপত্রদাতার জন্য দরপত্র জামানত প্রদান বাধ্যতামূলক হইবে না;

(গ) পণ্য ও কার্য সংক্রান্ত চুক্তির জন্য, প্রযোজ্য ক্ষেত্রে, অনুমিত রক্ষণযোগ্য অর্থ কি পদ্ধতিতে কর্তন এবং পরবর্তী সময়ে পুনর্ভরণ করা হইবে উহা সুনির্দিষ্টভাবে উল্লেখ করিতে হইবে;

(ঘ) সেবা ক্রয় সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে, কোন ব্যক্তিকে প্রস্তাব জামানত দাখিল করিতে হইবে না, তবে পরামর্শককে কি ধরনের ক্ষতিবহন প্রতিশ্রুতি বীমাপত্র অথবা ক্ষতিবহন প্রতিশ্রুতি এবং বীমাপত্র দাখিল করিতে হইবে উহা সুনির্দিষ্টভাবে উল্লেখ করিতে হইবে :

তবে শর্ত থাকে যে, পরামর্শকের সহিত চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কার্য সম্পাদন জামানত আরোপ করা যাইতে পারে।

সংশোধন: পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪১ নং আইন)

কার্যকর, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে · গেজেটের ভাষায়

৮। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ১৪ এর সংশোধন।—উক্ত আইনের ধারা ১৪ এর—
(ক) দফা (খ) এ উল্লিখিত “পণ্য ও কার্য” শব্দগুলির পরিবর্তে “পণ্য, কার্য, এবং ভৌত সেবা” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) দফা (ঘ) এ উল্লিখিত “সেবা” শব্দের পরিবর্তে “বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা” শব্দগুলি এবং “কি” শব্দের পরিবর্তে “কী” শব্দ প্রতিস্থাপিত হইবে।

দ্বিতীয় সংশোধনী কার্যকর হলে যা বদলাবে

২০২৬ সনের ১১২ নং আইন · গেজেটে প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬, কার্যকর তারিখ এখনো ঘোষণা হয়নি

৭। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ১৪ এর সংশোধন।—উক্ত আইনের ধারা ১৪ এর দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:—

“(খ) পণ্য, কার্য, এবং ভৌত সেবা ক্রয়ে নির্দিষ্টকৃত দরপত্র জামানত এবং চুক্তিসংশ্লিষ্ট জামানতের নির্দিষ্ট হার ও নির্ধারিত পদ্ধতি উল্লেখ থাকিবে:

তবে শর্ত থাকে যে, সরাসরি ক্রয় পদ্ধতি, কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতি এবং বিপরীত নিলাম পদ্ধতির ক্ষেত্রে দরপত্র জামানত প্রযোজ্য হইবে না এবং সীমিত দরপত্র পদ্ধতির ক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে দরপত্র জামানতের সংস্থান রাখা যাইবে;”।

পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।

অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই

অ্যাপে বিধি ও আইন খুলুন

আরও পড়ুন